Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

গাজীপুরের পূবাইলে ০৬ ভুয়া পুলিশ আটক।

জাকারিয়া শিকদার, এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী ৬ ভূয়া পুলিশ কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।এদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য রয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে পূবাইল থানা এলাকার মিরের বাজার থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,পূবাইলের নারায়নকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০) , হৃদয় (২০)(সাবেক পুলিশ সদস্য), পূবাইলের বসুগাঁও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), পূবাইলের হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)।

পুলিশ জানায়,শনিবার বেলা সাড়ে ১২ টায় পূবাইলের মিরের বাজার এলাকায় নিজেদের কে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে সন্দেহ হলে,পূবাইল থানা পুলিশকে খবর দেন,এসময় পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদে করে এবং তারা যে ভূয়া পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ হেফাজতে নেয়।

আটককৃতদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, পুলিশের ক্যাপ, দুইটি ওয়াকি টকি, ২ টি খেলনা পিস্তল,হাতকড়া সহ ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ আমিরুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতরা পুলিশ এবং ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাই সহ অপকর্ম করে থাকতে পারে, জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost