Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সদর দপ্তরের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।

গাজীপুর থেকে রাজু আহাম্মেদ

উক্ত প্রেস ব্রিফিং এর সভাপতিত্ব করেন জনাব এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান, এর দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা শাখা, গাজীপুর এর উত্তর এবং দক্ষিণের দুইটি চৌকস দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হইতে গত ইং ২৩/০৬/২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের চায়না নাগরিকসহ মোট ০৫ সদস্য গ্রেফতার করে। এবং গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪/০৬/২০২৫ খ্রি. রাত ২:৩০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালীন দেশীয় অস্ত্র ও মিনি ট্রাকসহ মোট সাতজন ডাকাত সদস্য গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানা এবং টঙ্গী পূর্ব থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (সিটিএসবি অ্যান্ড প্রটেকশন) , উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর), উপ পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost