Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার,সৌরভ হাসান হাসিব।

দিনের ভোট রাতে করাসহ নানা অনিয়মের মাধ্যমে প্রহসনের নির্বাচন পরিচালনা করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ২৩ জুন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক তিন সিইসি সহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়।

তিনজন সাবেক সিইসি হলেন—

কাজী রকিবউদ্দীন আহমদ (২০১৪ সালের নির্বাচনকালীন)

কে এম নূরুল হুদা (২০১৮ সালের নির্বাচনকালীন)

কাজী হাবিবুল আউয়াল (২০২৪ সালের নির্বাচনকালীন)

এছাড়া মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী ও এ কে এম শহীদুল হক প্রমুখ।

এ মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। শেরেবাংলা নগর থানা পুলিশ রাষ্ট্রদ্রোহের ধারা যুক্ত করার আবেদন করলে আদালত তা অনুমোদন দেন।

এর আগে একই মামলায় গত রবিবার সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন সোমবার আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত চলমান রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost