Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

টঙ্গীতে সাংবাদিকদের মিলনমেলা ও ফল উৎসবের আয়োজন।

রাজু আহম্মেদ (তাইজুল)

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি (সঅবাস) আগামী ১১ জুলাই ২০২৫, শুক্রবার এক বর্ণাঢ্য ফল উৎসবের আয়োজন করতে যাচ্ছে। টঙ্গীর চেরাগ আলীস্থ টঙ্গী প্রেস ক্লাবে বিকেল ৫টায় এই উৎসব শুরু হবে। এই ব্যতিক্রমী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ সাংবাদিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সঅবাসের চেয়ারম্যান সুমন চৌধুরী জানান, তাদের কেন্দ্রীয় কার্যালয় টঙ্গীর দত্তপাড়ায় হওয়ায় টঙ্গী প্রেস ক্লাবকে এই আয়োজনের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই ফল উৎসবে গাজীপুর জেলার প্রায় সকল সাংবাদিক সংগঠনের সদস্যসহ উত্তরা এবং ঢাকার অনেক সাংবাদিকের পদচারণায় মুখরিত থাকবে।

সঅবাসের কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল বলেন, সঅবাস শুধু সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখে। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

এই ফল উৎসব আয়োজনে সুমন চৌধুরী, রাজু আহমেদ তাইজুল, সুজন আহমেদ, মানিক হোসেন বিজয়, আশরাফুল ইসলামসহ সঅবাসের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সহযোগী ও অংশীদারবৃন্দ:
এই ফল উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে: ওয়ার্ড বাংলা টিভি ডট কম, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, দৈনিক বাংলার বিপ্লব, স্বাধীন কণ্ঠ, দৈনিক আজকের আলোকিত সকাল, জগৎ কণ্ঠ, হক কথা, ক্রাইম পেট্রল বিডি, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, জিবিসি টিভি, এন বিবি, চলমান বিশ্ব, জনতার ক্রাইম, দৈনিক ভোরের বাণী, তালাশ বিডি, এশিয়া বার্তা, দৈনিক সংবাদ সমাচার, টি এ ফ্যাশন, দৈনিক রোজ খবর, মডার্ন ফার্মেসী।

আয়োজকরা এই সাংবাদিক মিলনমেলা ও ফল উৎসবে সকল সাংবাদিককে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। আশা করা হচ্ছে, এই আয়োজন সাংবাদিকদের জন্য এক আনন্দঘন মুহূর্ত বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost