রায়পুরা প্রতিনিধি /বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর নেতৃত্বে নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ই জুলাই) দলীয় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও রায়পুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) সহ বিভিন্ন দপ্তরের অফিসারদের হাতে ৩১ দফা লিফলেট বিতরন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন -বিএনপি প্রণীত ৩১ দফা হলো গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের সনদ। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রকে মুক্ত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি দেশের সর্বস্তরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি তার শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,রায়পুরা পৌরসভার সাবেক মেয়র জনাব আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক জননেতা সাইফুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দীন মিঠু, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহরায়ক আক্তার হোসেন,সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুছা মিয়া,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, পৌরসভা তাতীদলের সদস্য সচিব বাদল মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।