জাকারিয়া শিকদার, এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা।
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ধীরাশ্রম মাইওয়ান ইলেকট্রনিকস কারখানা এলাকায় সাড়ে পাঁচ বছরের শিশু নাবিলা খানিজ নাবার বস্তাবন্দি লাশ নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪ টার দিকে নগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম দাক্ষিণখান ওই কারখানার পাশের ঝোপের ভেতর থেকে তার চাচা বস্তাবন্দি শিশুটির মৃতদেহের সন্ধান পেয়ে পুলিশ খবর দেয়।পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
শিশুটিরর চাচা মিজান জানান শিশু নাবার বাবা নাসির মিয়া আড়াই বছর ধরে মালয়েশিয়ার একটি প্লাস্টিক কারখানায় চাকুরি করেন। তার ২ বছররের আরেকটি মেয়ে রয়েছে।তার বায়রা ভাই সাদেকুলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে তার পরিবার। গত ৯ জুলাই বিকাল ৪ টায় নাবার নিখোঁজের পর আমরা সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। আমরা ছোট্ট এই শিশুকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিলাম। আমরা বুঝতে পারছি না এই শিশুটিকে কেন হত্যা করা হলো। আমরা চাই দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করে খুনিদের আইনের আওতায় আনা হুউক।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান জানান শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।