Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই সহদর গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী।

রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় কুটি বিশ্বাস  (৪০) ও লাবলু বিশ্বাস (৪৫) নামে দুই সহদরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা সদর হাসপাতালের পিছনের মনি বিশ্বাসের ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৫টার সময় রাজবাড়ী শহরের সজ্জানকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহদরকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫) এর নিকট পুড়া পলাশ, খুর মানিক, বতল রানা, কুটি বিশ্বাস, লাবলু সহ অজ্ঞাতনামা ৪-৫ জন চাঁদাদাবী করে। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড় টার সময় রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর সিদ্দিক শেখকে চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে উপুযপরি আঘাত করে। এতে সিদ্দিকের হাত, পা সহ শরীরের বিভ্ন্নি স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। পরে এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় গত ১৫ জুলাই মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামী গ্রেপ্তারের লক্ষ্যে যৌথ অভিযান শুরু করেন। এ অভিযান কাযক্রমে পুলিশ সুপার কামরুল ইসলাম সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। রাজবাড়ী থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করে। বুধবার বিকেল সাড়ে ৫টার সময় সজ্জানকান্দা এলাকা থেকে মামলার এজাহার নামীয় কুটি বিশ্বাস ও তার ভাই লাবলুকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারতারকৃত আসামীদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তার অভিযান চলমান আছে। এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হইয়াছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost