Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

মহিপুর থানার ডাল্বুগন্জে স্থানীয় কৃষকের জমি ও ঘের দখলের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নে স্থানীয় কৃষকের জমি ও ঘের দখল করে চাষাবাদ এবং মৎস চাষ করায় ইউনিয়ন যুবদল ও বিএনপির দলীয় পদধারী নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে মনসাতলী গ্রামে গিয়ে জানা যায়, দয়াল কুমার বড়ুয়ার মালিকানাধীন ৯ একর জমি মোঃ মেনাজ সিকদার দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়কের মাধ্যমে লিজ নিয়ে ১ লাখ ৫০ হাজার টাকায় ভোগ দখল করে আসছিলেন। পাশাপাশি এম.এ খায়ের মোল্লার ২৩.২৫ একর জমি বর্গা চাষ করতেন স্থানীয় কৃষক আলাউদ্দিন মৃধা।

সম্প্রতি ওই জমিগুলো জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ডালবুগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর মৃধা, কালাম মৃধা ও রুহুল আমিনের বিরুদ্ধে। ভুক্তভোগী মেনাজ সিকদার অভিযোগ করে জানান, প্রায় ৪ বছর ধরে চাষাবাদ করে আসছি। আমার নিজের রেকর্ডিয় ৪ একর জমিসহ মোট ১৩ একর জমি একটি ভূমিদস্যু চক্র দখল করে নেয়। জোর জবরদস্তি করে ইতিমধ্যে অবৈধ দখলকারীরা জমি চাষাবাদ করে। বাধা দিলে আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে ও গালিগালাজ করে । এ বিষয়ে আমি মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ও আমি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছিলাম, এখন বিএনপির দ্বারাও একইভাবে নির্যাতিত হচ্ছি।

৭নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি সুজন শিকদার বলেন, আমাদের মাছের ঘেরটি বহু বছর ধরে পরিচালনা করছি। কিন্তু সম্প্রতি যুবদল সভাপতি দেলোয়ার হোসেন মৃধার নির্দেশে জাফর মৃধা ও তার সহযোগীরা ঘের দখল করে মাছ ধরে নিয়ে যায়। বাধা দিলে আমাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

আলাউদ্দিন মৃধাও অভিযোগ করেন, আমি গরীব মানুষ, এম.এ খায়ের মোল্লার কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করি। গত ৬ জুলাই জাফর মৃধা ও দেলোয়ার হোসেন মৃধা আমার জমি দখলে নেয়। বাধা দিলে মারধর ও হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীরা জানান, তারা এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকে জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

অন্যদিকে অভিযুক্ত জাফর মৃধা জানান, আমি তত্ত্বাবধায়ক জসিম উদ্দিনের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় ১ বছরের জন্য জমি লিজ নিয়েছি। আলাউদ্দিন মৃধার চাষ করা জমি এম এ খায়ের মোল্লার না, প্রকৃত মালিক শহিদুল ইসলাম খান। আমরা মূল মালিকের কাছ থেকে জমি নিয়ে দখল নিয়েছি। আগে আওয়ামী লীগ সরকারের আমলে শহিদুল ইসলামের জমি দখল করে রাখা হয়েছিল।
স্থানীয়রা জানান শহিদুল ইসলামের জমি তার স্ত্রী কে দান করে রেজিষ্ট্রি করেছেন এবং শহিদুল ইসলামের স্ত্রীর ঐ জমি খায়ের মোল্লার নিকট বিক্রি করেছেন। আলাউদ্দিন মৃধা ও মেনাজ সিকদার বলেন শহিদুলের নামে এই জমি নেই যাহার মামলার রায়ের কপি আমাদের নিকট আছে।

তবে এ বিষয়ে জমির তত্ত্বাবধায়ক জসিম হাওলাদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost