Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

নরসিংদীতে সাংবাদিক একেএম সেলিমের মায়ের মৃত্যুতে রায়পুরা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিনিধিঃ মোঃ দিদার মিয়া,রায়পুরা,নরসিংদী।

রায়পুরা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক এ কে এম সেলিমের মমতাময়ী মরহুমা মায়ের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে রায়পুরা প্রেসক্লাব।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় রায়পুরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এস এম শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল হক রফিকের সঞ্চালনায় দোয়া ও মিলাদ পাঠ করেন উপজেলা মসজিদের ইমাম সাহেব। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মো: জয়নাল আবেদীন, মোসলেহ উদ্দিন বাচ্চু, মোস্তফা খান, সহ সভাপতি ফরিদ মিয়া, তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ,  সহ সাধারণ সম্পাদক এ কে এম সেলিম, হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ বিনা আক্তার, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, রামনগর দাখিল মাদরাসার বিএসসি শিক্ষক কাজী নজরুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য গত, ১৩ জুলাই রবিবার সকাল ৮ ঘটিকায় ঢাকার ডেল্টা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাংবাদিক এ কে এম সেলিমের মমতাময়ী মা রায়হানা শহীদ (৬২)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে সাত মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এছাড়াও মিলাদ ও দোয়ায় রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো ফরিদ উদ্দিন, উপদেষ্টা মো জয়নাল আবেদীনের শশুর এবং দপ্তর সম্পাদক খন্দকার শাহনেওয়াজের অসুস্থ বাবার দ্রুত সুস্থতা কমনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost