Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

শ্রীপুরে ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় কিশোরদের বাইসাইকেল উপহার।

শাকিল শেখ, শ্রীপুর,গাজীপুর। 

গাজীপুরের শ্রীপুরে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় তিন কিশোরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। স্পেসজিরো লিমিটেড কোম্পানির প্রধান প্রকৌশলী আলহাজ্ব মো. ইউসুফ আলীর পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী প্রধান এবং সঞ্চালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব মো. ইউসুফ আলী প্রধান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ইউসুফ আলী বলেন, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করে তুলতে এবং তাদের মাদকমুক্ত, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা গেছে। অনেকেই এমন ইতিবাচক উদ্যোগকে দেশের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost