Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কুড়িগ্রামের উলিপুরে নকল সিগারেট কারখানার পুলিশের অভিযান,আটক ৪

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম । ২১ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামে একটি অবৈধ নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পেয়েছে স্থানীয় জনতা। সোমবার (২১ জুলাই) বিকেলে স্থানীয়দের সন্দেহে বিষয়টি জানাজানি হলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

জানা গেছে, গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘স্টার’ ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। এসব সিগারেট উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সিগারেট তৈরির মোড়ক, স্টিকার, বিশেষ কাগজসহ বিভিন্ন কাঁচামাল জব্দ করে। আটককৃতরা হলেন: আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তারা সকলেই নীলফামারীর জলঢাকা উপজেলার মিরগঞ্জ পাঠানপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকলেও মাঝে মধ্যে অচেনা কিছু লোক যাতায়াত করতো, যা এলাকাবাসীর সন্দেহের জন্ম দেয়।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost