Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি শিউলী’কে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম,২৩ জুলাই ২০২৫,

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।

আজ বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামস্থ গ্রেফতারকৃত আসামি শিউলী বেগম এর নিজ বসতবাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে গাঁজা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost