Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

যশোরে বোনকে হত্যা,ঘাতক ভাই ও ভাবি আটক।

মালিকুজ্জামান বাবু,জেলা প্রতিনিধি,যশোর:

যশোরে বোনকে হত্যার ঘটনায় সেই ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন বোন শারমিন ও বোনাই শিমুল।

পিবিআই জানায়, আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সাথে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা ঘাতক ভাই ও ভাবিকে আটক করে। পিবিআই জানায়, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost