
জাকারিয়া শিকদার, এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা।
অপরাধ দমন ও জণগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)-মো: আমিনুল ইসলাম। গাজীপুরে অপরাধীদের আতঙ্ক আর সাধারণ মানুষের বন্ধু ওসি আমিনুল ইসলাম।
মাতৃবাংলা অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদকের সাথে সাক্ষাৎকারে ওসি আমিনুল ইসলাম জানান,অপরাধ দমনের মাধ্যমে গাছা থানায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছেন তিনি। গাছা থানায় সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন,পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে তিনি সেবাপ্রার্থীদের সহযোগিতা করছেন এবং করবেন।এ ছাড়াও গাছা থানার দায়িত্ব নিয়েই সন্ত্রাস,মাদক ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ওসি আমিনুল ইসলাম।আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি মানুষের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌঁছে দিতে কাজ করছেন তিনি।
জানা যায়,ওসি আমিনুল ইসলাম গাছা থানায় যোগদানের পর তার কিছু ব্যতিক্রম উদ্যোগে পাল্টে যায় দৃষ্টিপট। তিনি যোগদান করেই থানাকে ঘুষ ও দালালমুক্ত ঘোষণা করে সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ওসি আমিনুল ইসলাম প্রায় রাতেই গাছা থানার বিভিন্ন স্থানে ডিউটিরত অবস্থায় দেখতে পাওয়া যায়। গাছা থানার ক্রাইম জোন হিসেবে চিহ্নিত স্পটগুলোতে প্রতি রাতে নিজে পুলিশের গাড়ি নিয়ে টহল দেন। তার কিছু দিনের চেষ্টায় এ অঞ্চলে সন্ত্রাস ও সামাজিক অপরাধ কমে এসেছে।
এছাড়াও ওসি আমিনুল ইসলাম জানান,আমার গাছা এলাকায় আমি ওসি হিসেবে যোগদানের পরই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক কারবারিদের ধরার পর যদি কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য যেকেউ ছেড়ে দেওয়ার জন্য তদবির করে কিংবা যারা মাদক কারবারিদের ছাড়িয়ে নিতে আসে তাদেরকেও তালিকাভুক্ত করা হবে। তাদের মাদকের সাথে সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু মাদক নয়,যোকোন অপরাধই হোক,কারো তদবির শোনা হবে না।
থানায় সেবা নিতে আসা বাসিন্দা সারোয়ার হোসেন জানান‘এত সুন্দর মন মানসিকতার ওসি এর আগে আমরা পাইনি’, তাকে কখনও পুলিশ মনে হয় না। মনে হয় আমাদের পরিবারেরই একজন। তবে কঠিন এবং কোমল দুটো রূপই তার রয়েছে। অপরাধীদের কাছে তিনি এক আতঙ্ক। তিনি এই থানায় আসার পর থেকেই মাদক ও ছিনতাই উপদ্রুত আগে থেকে অনেকটাই কমে গিয়েছে।
আরেক সেবা প্রার্থী টুটুল আহমেদ বলেন ‘একটা সময় ছিল যখন সবাই মনে করতেন, থানা মানেই হয়রানি আর ঘুষের কারবার। কিন্তু আমাদের সেই ধারণা এখন পাল্টে গেছে। থানাকে এখন সবচেয়ে বড় ভরসার জায়গা মনে হচ্ছে।এটার কৃতিত্ব নিঃসন্দেহে বর্তমান ওসি সাহেবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৬ই জুন ডিবি থেকে বদলি হয়ে গাছা থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেন ওসি আমিনুল ইসলাম। এর আগে তিনি গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক ছিলেন।