Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক।

 

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম।

গত বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃতরা হলেন ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকার মোঃ আশরাফ আলী (৫০) ও একই এলাকার মোঃ শহিদুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, ২৩ জুলাই বুধবার দিবাগত রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফুলবাড়ী থানাধীন কুঠি চন্দ্রখানা এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি নিজ বসতবাড়িতে মাদক বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৫০২ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারি মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উক্ত মাদক কারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost