Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কুড়িগ্রামে ৫ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ।

আল আমিন,জেলা প্রতিনিধি/কুড়িগ্রাম।

শারীরিক প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তার অংশ হিসেবে কুড়িগ্রামে পাঁচ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক হুমায়ুন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের ভারপ্রাপ্ত প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. আরিফুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং স্থানীয় সংবাদকর্মী সাইয়েদ আহমেদ বাবু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তাদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে নিতে হবে সমাজকে। সরকার প্রতিবন্ধীবান্ধব নীতি অনুসরণ করে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এতে তারা দৈনন্দিন চলাফেরায় অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

এই উদ্যোগকে ঘিরে জেলাজুড়ে প্রশংসার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost