Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক আলোচনা সভা, শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আতিকুর রহমান,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সদস্য রেজাউল করিম, এবং ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী।

আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম ও প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।

বক্তারা বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost