Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

চট্টগ্রামে এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেললো অন্য বিয়ের খাবার!

নিজস্ব প্রতিবেদক/রাজু আহমেদ।

চট্টগ্রামে এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেললো আরেক বিয়ের খাবার।চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়েতে অংশ নেওয়া বরযাত্রীরা এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে ভুলবশত ৭০ জন বরযাত্রী অন্য একটি বিয়ের মধ্যাহ্নভোজ খেয়ে ফেলেন।

জোরারগঞ্জ ইউনিয়নে ৫০০ মিটারের ব্যবধানে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে চলছিল দুইটি ভিন্ন বিয়ের অনুষ্ঠান। কিন্তু ভুলবশত সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানকার ভোজে অংশ নেন।

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক হাস্যরস। কেউ কেউ বলছেন, বরযাত্রীদের খাবারের দাম দিয়ে দিতে হবে, আবার অনেকে বলছেন, অন্তত বউ বদল হয়নি—এই নিয়েই সন্তুষ্ট!

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের পক্ষের আয়োজক তাসিব তানজিল বলেন, “আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার বেঁচে গেছে। মোট কথা, এটা নিয়ে আমরা নিরাশ নই।” তিনি আরও বলেন, “যার রিজিক যেখানে, সর্বোপরি আলহামদুলিল্লাহ।”

স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন, “আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল শুনেছিলাম। পরে তাদের কিছু মেহমান ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে খেয়ে চলে যান।”

আরেক স্থানীয় আনোয়ার হোসেন বলেন, “আমরা অনেক ক্লাবে দেখেছি একসঙ্গে একাধিক বিয়ের অনুষ্ঠান হয়। অনেক সময় এমন ভুল হয়। তবে এক ক্লাবের পরিবর্তে অন্য ক্লাবে গিয়ে ভুল করে খাওয়া সত্যিই চাঞ্চল্যকর ও অকল্পনীয় ঘটনা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost