Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীতে কলা গাছের ভেলায় ভেসে আসছে শিশুর লাশ।

জেলা প্রতিনিধি:কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের গারুহাড়া এলাকার ব্রহ্মপুত্র নদীতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সকালে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা একটি কলাগাছের তৈরি ভেলা দেখতে পান, যার ওপরে ছিল এক শিশুর নিথর দেহ।

সেইসঙ্গে ছিল একটি কাগজ, যেখানে শিশুটির ছবি ও পরিচয়পত্রসদৃশ তথ্য লেখা ছিল।

স্থানীয়রা জানান, তারা প্রথমে ভেলাটিকে দূর থেকে দেখতে পান এবং তা তীরে ভেড়ালে হৃদয়বিদারক দৃশ্যটি সামনে আসে। শিশুটির পরিচয়পত্রে জানা যায়, সে ভারতের আসামের বাসিন্দা। তার বাবা-মায়ের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য কলাগাছের ভেলায় আটকানো একটি বড় কাগজে স্পষ্টভাবে লেখা ছিল।তবে কেন এবং কি কারণে লাশটি ভেসে দেয়া হয়েছিল তা কাহারো বোধগম্য হয়নি

এই করুণ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে শিশুটির ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন

এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেলে শোনা যায়,তারা বলে, যে মানুষ কিভাবে পারে একটা শিশুকে এভাবে নদীতে ভাসিয়ে দিতে?মানুষের মনুষ্যত্ববোধ আজ কোথায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost