Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে ইউনিয়ন বিএনপির সমাবেশ।

আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাংশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো, আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো,আব্দুল মোতালেব, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো,মাসুদ হাসান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো, আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো,দুলাল মন্ডল প্রমুখ। সমাবেশে বক্তব্যা বলেন,ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি’র নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লীন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দল তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে তাকে বহিষ্কার করা হয়। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃস্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী ও আপামর জনগন অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে একটি ভিক্ষোব মিছিল বাঁকাকুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost