Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

হবিগঞ্জে পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লা*শ উদ্ধার।

নিজেস্ব প্রতিনিধি/হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া এলাকা থেকে দুই সন্তানের জননী আমল চাঁন (৩৫) নামের এক মহিলার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমল চান ¯নীয় সবজি ব্যবসায়ী সিতু মিয়ার স্ত্রী।

জানা যায়, নিহত মহিলার দুই সন্তান বড় ছেলে (৯) ও ছোট ছেলে (৭) বিকাল ৩টার দিকে পইল নতুন বাজারে তাদের বাবার কাছে যায় ঘরের বাজার আনতে। পরে বাজার নিয়ে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের দরজা বন্ধ।

দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তারা দেখতে পায়, তাদের মায়ের জবাই করা মৃতদেহ খাটের ওপর পড়ে আছে! এর আগে বাড়িতে ঢোকার সময় তাদের ছোট চাচা কদর আলীর সঙ্গে তাদের দেখা হয়। সে সময় কদর আলী তাদের বলে, আমি তোদের চাচিকে খুঁজতে এসেছিলাম। তোমরা কি জানো, তোমাদের চাচি কোথায়? তারা তখন জানায়, তারা কিছু জানে না।

স্থানীয়রা আরও জানান, নিহতের দেবর কদর আলী একজন অনলাইন জুয়ার আসক্ত। কিছুদিন আগে টাকার জন্য সে ওই মহিলাকে হুমকি দিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে কদর আলীই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই অতিরিক্ত পুলিশ সুপার শহীদুর রহমান মুন্সি, সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন ঘটনাস্থলে গিয়ে খবর নেন এবং রহস্য উদঘাটনের চেষ্টা করেন। পরে এসআই ধ্রুবেশের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost