Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

নাটোরে ফসলী জমিতে পুকুর খনন, তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত সংবাদকর্মীরা।

নাটোর প্রতিনিধি:নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের বারঘুরিয়া এলাকার কাজনগাড়ি নামক বিলে ডিসি,এসপির দোহাই দিয়ে ৩ ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার সময় সংবাদ কর্মীরা উপস্থিত হলে মাটিখেকোরা সংবাদকর্মীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেন।রবিবার(২৭শে জুলাই-২০২৫)বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।পরে এ ঘটনায় নাটোরের স্থানীয় দৈনিক বারবেলা পত্রিকা(রেজিঃনং-রাজ৩৬৬)এর স্টাফ রিপোর্টার মাহবুর রনি জানান,ঐ বিলে অবৈধভাবে ৩ ফসলি জমিতে পুকুর খনন হচ্ছে মর্মে খবর পেয়ে আমি ও আমার আরও ২ জন সহকর্মী সঠিক তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে মাটি খেকো তৌসিক সহ তার দলবল আমাদের উপর চড়াও হয় এবং জেলা প্রশাসক(ডিসি)ও জেলা পুলিশ সুপার (এসপি) তাদের অনুমতি দিয়েছেন বলে জানান।পরে সংবাদকর্মীরা অনুমতির কাগজ আছে কিনা জানতে চেয়ে ভিডিও শুরু করলে তৌসিফ এবং তার সহযোগীরা তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, শ্রমিকদের পক্ষ থেকে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি,এই পুকুর খননে বিল ও জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহ এবং কৃষিকাজে ব্যবহারযোগ্য জমির ক্ষতি করছে। এর ফলে আশেপাশের জমির জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
স্থানীয়দের প্রতিক্রিয়ায় স্থানীয় এক কৃষক বলেন,এই বিলে আগে ধান হতো, মাছ পাওয়া যেত, এখন পুকুর কাটতে কাটতে সব দখল হয়ে যাচ্ছে। আজ সাংবাদিকদেরও তাড়িয়ে দিয়েছে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা?”
এই বিষয়ে জানতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে একাধিকার মুঠোফোনে কল দিলেও রিসিভ হয়নি।
এদিকে ঘটনা শুনে তাৎক্ষণিক সংবাদকর্মীদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি এড.আলেক উদ্দিন শেখ।ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা,প্রতিবাদ ও সুষ্ঠ বিচার চেয়ে ডিসি, এসপি ও বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সামাজিক যোগাযোগর মাধ্যমে খোলা চিঠি প্রদান করেছেন বলে জানা গেছে।
প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি সূত্র হতে জানা গেছে এধরনের অনুমোদন সাধারণত পানি উন্নয়ন বোর্ড,পরিবেশ অধিদপ্তর এবং ভূমি অফিসের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। কেউ যদি কাগজপত্র ছাড়া পুকুর কাটে, তা অপরাধের শামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost