Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

কুষ্টিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প।

জেলা প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা,রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ও হাসপাতাল কর্তৃপক্ষ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান
ও জেলা ম্যাজিস্ট্রেট

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক
মোঃ আবদুল মন্নান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ নাসরিন আক্তার।

সভায় জেলা প্রশাসক বলেন,হাসপাতালে দালালদের দৌরাত্ম্য অনেক বেড়েছে।
এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে,ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের হাসপাতাল থেকে দূরে রাখতে হবে।
যদিও এটি কঠিন,কারণ তারা ডাক্তারদের উপহার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। এমনকি কখনো কখনো তারা বাড়িতে উপহার পৌঁছে দেয়।

তিনি আরও বলেন,নার্সরা কাজের চাপের কারণে জেলা হাসপাতালগুলোতে থাকতে চায় না, তারা গ্রামে পোস্টিং নিতে চায়।
অন্যদিকে ডাক্তাররা ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে থাকতে চান,কারণ সেখানে সুযোগ-সুবিধা বেশি,এটা দেশের স্বাস্থ্যসেবায় বৈষম্য তৈরি করছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ হোসেন ঈমাম,কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল গফুর,সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সিভিল সার্জন অফিস ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

এর আগে সকালে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost