Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

টেকনাফে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ৮২ হাজার পিছ ইয়াবাসহ আটক-৭

জেলা প্রতিনিধি: কক্সবাজারে উখিয়া টেকনাফে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে সুত্র জানায়,২৮ জুলাই ২০২৫ইং সকালে অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়ায় থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেল, পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া, সাবমেরিন ক্যাবল সড়ক, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা নুরুল আবছারের পুত্র নুরুল ইসলাম (২৬) একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর  টেকনাফ থানার পুলিশের অভিযানে
আসামী ১। আব্দুল জলিল (৩৫), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-রোজার ঘোনা, মধ্য হৃীলা, ০১নং ওয়ার্ড, হৃীলা ইউপি,থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর হেফাজত হইতে ১০,০০ (দশ হাজার) পিস ই*য়াবা ট্যাবলেট, (২) ০১ (এক) টি সিএনজি অটোরিক্সা গাড়ি, যার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৭৩৬৩ এবং ২। সিরাজুল ইসলাম (৩২), পিতা-মৃত সাদু আক্কাস প্রকাশ মৃত আদ আক্কাম প্রঃ সাদ আক্কাস, মাতা-আমিনা খাতুন, সাং-বাগঘোনা বাজার,  নোয়াখালী পাড়া,  ০৯নং ওয়ার্ড,  বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। মিজু মিয়া প্রঃ মিজানুর রহমান (ভাসমান) (৪২), পিতা-মৃত নাদের বক্স, মাতা-আয়শা বেগম, সাং-চর দূর্গাপুর, থানা-হিজলা, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-গ্রীণ সিটি, সানারপাড়, থানা-ঢেমড়া, ঢাকা এর হেফাজত হইতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, (২) মাদক বিক্রির ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা সহ সর্বমোট ১২,০০০(বারো হাজার) পিস ই*য়াবা ট্যা*বলেট উদ্ধার পূর্বক আ*সামীদেরকে গ্রে*ফতার করা হয়। এই ঘটনায় ধৃত আ*সামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ০২টি পৃথক মা*মলা রুজু করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন

এরপর, কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি)র আওতাধীন গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে যাত্রী রোহিঙ্গা নারী নজুমা বেগম (৩৫) এর শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহর স্ত্রী।
মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরণের সফলতা তারই অংশ বলে জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost