Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

দ্বিতীয় দিনেও সন্ধান মেলেনি টঙ্গীর ম্যানহোলে পড়া নিখোঁজ নারী তাসনিম সিদ্দিকী জ্যােতির!

নিজস্ব প্রতিনিধি:সুজন আহমেদ।

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের দ্বিতীয় দিন পার হলেও সন্ধান মেলেনি হতভাগ্য তাসনিম সিদ্দিকী জ্যোতির। দিনভর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে তৎপর থাকলেও বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় বাহিনীটি। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবেন।

নিখোঁজ তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুরে ১০ নম্বর সেক্টরে বসবাস করতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।স্থানীয় অধিবাসী ও নিহতের স্বজনদের দাবি, ড্রেনের রক্ষণাবেক্ষণ সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতের স্বজন‌ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টায় হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন সেলসম্যান তাসনিম সিদ্দিকী জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দেড়টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পরদিন সকাল সাড়ে ৮টা থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সাথে যোগ দেয় সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে উদ্ধার অভিযান চালায় ডুবুরিরা।

স্থানীয়রা বলছেন, ম্যানহোলটি দীর্ঘ দিন ধরে এভাবে ঢাকনাবিহীন থাকলেও এটি সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি করপোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ম্যানহোলে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন নিহত তাসনিম সিদ্দিকীর স্বজনরা। তাসনিমকে এভাবে হারানোর জন্য হাসপাতাল ও সরকারি সেবা প্রতিষ্ঠানের গাফিলতি ও তাদের নজরদারির অভাবকে দায়ী করেছেন তারা।

তাসনিম সিদ্দিকীর চাচাতো বোন ঐশী বলেন, রাতে ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন জ্যোতি। এরপর ম্যানহোলে পড়ে তার নিখোঁজের খবর পাই। কিন্তু দুপুর হয়ে গেলেও বোনের সন্ধান পাইনি। আমরা চাই জীবিত না হোক অন্তত তার লাশটি যেন পাই।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, ঘটনার পর উদ্ধারকারী ২০ সদস্যের দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ওই নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভরপুর হয়ে গেছে। দ্বিতীয় দিন সিটি করপোরেশনের সহায়তায় ড্রেনের ঢাকনা পর্যায়ক্রমে উঠিয়ে অনুসন্ধান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু উদ্ধারকর্মীরদের প্রাণান্ত প্রচেষ্টার পরেও তাসনিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে নিখোঁজ তাসনিমের একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost