Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

নবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি:ঢাকার দোহারে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১। হৃদয় হাওলাদার (২৫), ২। নাঈম হাওলাদা (২১), উভয় পিতা-কাঞ্চন হাওলাদার, সাং-কসবা, থানা-কাজির হাট, জেলা-বরিশাল, এপি সাং-৫৭ নং ওয়ার্ড ভরান থানা-টঙ্গী পূর্ব থানা, জেলা-গাজীপুর, ৩। স্বপন বেপারী (২৭), পিতা-মজিবর বেপারী, সাং-হায়দারাবাদ থানা-পূবাইল, জেলা-গাজীপুর ও ৪। কামরুল সরকার ওরুফে গাঙ্গুয়া (৪৫), পিতা-জহির উদ্দিন ওরুফে জনু সরকার সাং-গোপালনগর থানা-দেবীদার, জেলা-কুমিল্লা, এপি সাং-উদ্দয়ন টাওয়ার মধুমিতা রোড টঙ্গী পূর্ব থানা, গাজীপুর। সোমবার (২৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।তিনি জানান, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, মো. আরশাফুল আলম (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ মো. হাসান আলী এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু সাদেকসহ পুলিশের একটি বিশেষ টিম দোহার থানার মামলা নং-২৫ তারিখ-২০/০৬/২০২৫ খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড এর এজাহার নামীয় ১নং আসামী আবির সরকার এর ফৌঃকাঃ বিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে প্রাপ্ত তথ্য মতে ২৭.০৭.২০২৫ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost