Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

ভালুকায় শিশু বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজিব হাসান।

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াইল উত্তরপাড়ায় শিশু বলাৎকারের অভিযোগে মো. আশরাফুল ইসলাম (২২) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৭ জুলাই) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আশরাফুল ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা কাজল হোসেন খান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আশরাফুল ত্রিশালের একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করেন। গত শনিবার (২৬ জুলাই) তিনি সোয়াইল গ্রামে নিজ বাড়িতে আসেন। পরদিন রোববার তিনি সোয়াইল উত্তরপাড়া জামে মসজিদে আসর, মাগরিব ও এশার নামাজে ইমামতি করেন। নামাজের পর ভুক্তভোগী শিশু মসজিদে ইমামের সঙ্গে রাতের খাবার গ্রহণ করে। এ সময় শিশুর মা তাকে বাড়িতে নিয়ে যেতে আসলে আশরাফুল জানান, শিশুটি তার সঙ্গে মসজিদে রাত্রিযাপন করবে।

রাত সাড়ে নয়টার দিকে আশরাফুল ওই শিশুর ওপর বলাৎকারের চেষ্টা করেন। শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। উত্তেজিত জনতা আশরাফুলকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করে সোমবার (২৮ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost