Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী।

জেলা প্রতিনিধি/নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিন গ্রাম হেরোইন, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুই পেশাদার মাদক কারবারি পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল সোমবার সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে মো. আবুল বাশার (৪৪), পিতা-মৃত গোলাম মোস্তফা, নামের একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আবুল বাশার স্বীকার করেন, তিনি নিয়মিত হেরোইন সংগ্রহ করতেন পলাতক আসামি মোছা. নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মো. সাদ্দাম হোসেন (৩০) এর কাছ থেকে। এই তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে আরও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৭,০৫০ টাকা, একটি GDL মডেল G301 ও একটি Benco মডেল E12 মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিন আক্তারের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারা অনুযায়ী একটি মামলা (নম্বর-২৮, তারিখ-২৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, “জেলায় মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিত চলবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost