Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুইটি অভিযানে ৮ কেজি গাঁজা ও ২ টি মোটরসাইকেলসহ দুই(২) মাদক কারবারি গ্রেফতার।

জেলা প্রতিনিধি:পহেলা আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৬:৪০ ঘটিকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ইউনিয়নের ধরলা ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে চেকপোস্ট পরিচালনার সময় ফুলবাড়ী থানাধীন যতীন্দ্রনারায়ন এলাকা র মাদক কারবারি মোঃ চান মিয়া (৫৫) কে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও ফুলবাড়ী থানা পুলিশের অপর এক অভিযানে গত ৩১ জুলাই বিকাল আনুমানিক ০৫.৫০ ঘটিকায় মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৯) কে ধরলা পুলিশ চেকপোস্ট এ মোটর সাইকেল এর সিটের সাথে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে মোট ০৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল জব্দসহ ০২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost