Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

গোবিন্দগঞ্জে হাতে শিকল বেরি পরা এক যুবকের মরদেহ উদ্ধার।

জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাতে ও সিকল বেরি লাগানো অবস্থায় পায়েল(২৪)নামের এক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলানো মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের দাবী এটি একটি রহস্যজনক মৃত্যু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

মৃত পায়েল উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, ২ আগস্ট শনিবার সকালে পায়েলের শয়ন ঘরে পায়েলের ঝুলান্ত মরদেহ দেখে তার পরিবারের লোকজন থানায় খবর দেয়। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস,আই নজরুল ইসলাম, সঙ্গীয় পুলিশ ফোর্স পায়েলের মরদেহের সুরুতহাল রিপোর্ট করে, এসময় মৃত পায়েলের হাতে ও পায়ে সিকল বেরি লাগানো অবস্থায় দেখা যায়। এ বিষয়ে পুলিশ তার পরিবারকে জিজ্ঞেস করলে, তার পরিবার জানায় পায়েল মাদকাসক্ত ছিল এবং এলাকায় মাঝে মধ্যে চুরি করতো,সে কারনে তার হাত পায়ে সিকল বেরি লাগানো হয়েছিল।

এলাকাবাসী দাবী করেন , যুবক পায়েলের হাতে ও পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় সে কিভাবে ঘরের তীরে দড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে? এটি একটি রহস্যজনক মৃত্যু। মরদেহের ময়না তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গণমাধ্যমে জানান, পায়েলের পরিবার বলছে,সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারন, নির্নয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে,এবং গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে তার মরদেহ প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost