Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা।

স্টাপ রিপোর্টারঃমানিকগঞ্জের সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২ আগস্ট) ২০২৫ ইংরেজি সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া এলাকায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের ওপর কথিত ভুয়া পশু চিকিৎসক কাশেম ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ধামরাই উপজেলার কাশেম নামের এক ব্যক্তির ভুল চিকিৎসার ফলে সাটুরিয়ার চামুটিয়া, হান্দুলিয়া ও আশেপাশের গ্রামের খামারিদের ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন। এই প্রতিবেদন প্রকাশের পর ভুয়া পশু চিকিৎসক কাশেম ও তার দলবল তাকে রাস্তায় ঘিরে ধরে মাথা, বুক ও হাতে মারাত্মকভাবে আঘাত করে। স্থানীয় লোকজন ঘটনার স্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া ঘটনাটি জানতে পেরে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আহত সাংবাদিকের বক্তব্য আবু বক্কর সিদ্দিক বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের কারণে আমাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আমি আশা করি, দোষীদের দ্রুত বিচার হবে।

আহত সাংবাদিক আবু বকর সিদ্দিক এ বিষয়ে সাটুরিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost