
জাকারিয়া শিকদার, এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা।
নির্বাচনী সীমানা পুর্ণ:নির্ধারের পর গাজীপুর-২ আসন থেকে হতে যাচ্ছে প্রস্তাবিত গাজীপুর-৬ সংসদীয় আসন।গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪-৫৭ নং ওয়ার্ড গাছা, টঙ্গী ও পুবাইল নিয়ে গঠিত হচ্ছে নতুন সংসদীয় আসন গাজীপুর-৬।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্তীর প্রতিযোগিতা তৃীব্র হয়ে উঠেছে। এই দৌড়ে ব্যাপক জনপ্রিয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় উপস্থিতির কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
সোমবার সকালে সালাহউদ্দিন সরকারের নিজ বাড়িতে মতৃবাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, নবগঠিত গাজীপুর-৬ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।এসময় তিনি বলেন,বিএনপির দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হব ইনশাহআল্লাহ।
বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমে কি কাজ করবেন তিনি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন সরকার বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার প্রথম কাজই হলো চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,সন্ত্রাসীদের খুজে বের করা,মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।দ্বিতীয় কাজ হবে এলাকায় উন্নয়ন,বেকার যুবকদের কর্মসংস্থান করা।

এসময় তিনি আরও বলেন,গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই।শ্রমিকদের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। বেকারত্ব দূরীকরণে নতুন নতুন মিল-কারখানা তৈরি করা হবে। এসব কারখানা যাতে পরিবেশবান্ধব হয় সেদিকে নজর দেয়া হবে।
বিএনপি প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন সরকার বলেন,,,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করোছেন। এই কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে যেতে চাই।দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্দেশে ৩১ দফা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছি। ৩১ দফার মধ্যেই আগামী দিনের বাংলাদেশ গঠনে সবকিছু উল্লেখ রয়েছে। আমরা জনগণের দারপ্রান্তে ৩১ দফা পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন‘গত ১৭ বছর ধরে জনগণ একদলীয় শাসনের জিম্মি ছিল। ফ্যাসিবাদী শাসনে মানুষের বাকস্বাধীনতা,গণমাধ্যমের স্বাধীনতা, ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গণজাগরণ সেই অধিকার পুনরুদ্ধারের পথ দেখিয়েছে। এখন সময় এসেছে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। যেখানে জনগণের ইচ্ছায় গঠিত হবে একটি স্বাধীন নির্বাচনী সরকার। নবগঠিত গাজীপুর-৬ আসন হতে দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো।
সালাহউদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক। সালাহউদ্দিন সরকারকে আগামী দিনে গাজীপুর-৬ আসনের এমপি হিসেবে দেখতে চাচ্ছে তার কর্মী ও সমর্থকরা।