Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

শ্রীপুরে মাদক ব্যবসায়ীর হাতে স্ত্রী খুন,বাড়িতে জনতার আগুন।

নিজস্ব প্রতিবেদক,আলি হোসেন:

৬ আগস্ট ২০২৫ বুধবার রাত ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মো: শাজাহান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শাজাহান মৃধার বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে সম্পূর্ণ বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল (নুর)ইসলাম বর্মী গ্রামের মোঃ শাহজাহান মৃধার ছেলে। মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল ৪ মাসের দুধের শিশু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শিশুটির কান্নায় সাড়া দেয়নি মা। পাষন্ড বাবা পিটিয়ে মেরেছে তার মাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং তার শাশুড়ির যোবেদাকে আটক করে পুলিশ। অভিযুক্ত নুরুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়েছে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে ঐ নারীর মরদেহ উদ্ধার করি এখন স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost