Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি:সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে জেলার সকল সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পটুয়াখালী সকল সাংবাদিকদের যৌথ উদ্যোগে (১০ আগস্ট) রোজ রবিবার সকাল,১০ ঘটিকায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির প্রাথমিক পর্যায় আলোচনা শেষে তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিলের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও আলোচনার মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত মানববন্ধনকে সফল করার লক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জেলা, উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন মানুষের জীবন শেষ করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা।

তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত ফাঁসি কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়নের জোর দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা বলেন, এ ধারা চলতে থাকলে গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে পড়বে এবং সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।

এসময় বিশেষ উল্লেখযোগ্য বিষয় হিসেবে, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর সহ তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost