Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।

নিজস্ব প্রতিনিধি:রাজু আহমেদ তাইজুল।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধেরও দাবি জানিয়েছেন বক্তারা।

আজ সোমবার দুপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, “তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ না থাকেন, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।”

এছাড়া, তারা ফয়েজুর রহমানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনার বিচার দাবি করেন এবং মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল,মাতৃবাংলা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক জাকারিয়া শিকদার, আবু সালেহ মুছা, সাংবাদিক মানিক হোসেন বিজয়, সাংবাদিক পাপেল, সাংবাদিক জীবন সরকার, সাংবাদিক নুরুজ্জামান শেখ, সাংবাদিক আমান উল্লাহ আমান, সাংবাদিক সুলতানা সরকার, সাংবাদিক নয়ন মনির, সাংবাদিক অপু, সাংবাদিক রেজা, সাংবাদিক মুন্নী, সাংবাদিক মুক্তা রীনাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost