Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

শাজাহানপুরে অতিরিক্ত দামে সার বিক্রি: ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১২ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার আড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

সরকারি নির্ধারিত মূল্যে এক বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও মেসার্স নুর কৃষি ভান্ডারের মালিক নুর হোসেন কৃষকদের কাছ থেকে প্রতি বস্তা ১,৭৫০ টাকা করে আদায় করছিলেন। প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ মেলায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয় এবং অনিয়মিতভাবে বিক্রয়ের জন্য রাখা ১২ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, “কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

এদিকে স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের দেওয়া ভর্তুকির সুবিধা যেন তারা ন্যায্যমূল্যে পান, সে ব্যাপারে নিয়মিত নজরদারি জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost