Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

নাগরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষবাণিজ্যের অভিযোগে মানববন্ধ।

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেন, যেখানে শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে স্থানীয় মো. আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে ৫০ হাজার, এমনকি এক লক্ষ টাকা পর্যন্ত অর্থ দাবি করেন। তিনি বলেন, টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন মো. মজিবর রহমান, মো. ইউসুফ ও মো. আলাউদ্দিন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করেন, ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।
নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, আমরা ইতোমধ্যে অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost