Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ২৬ টন সরকারি চাল উদ্ধার।

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মাহমুদ হোসাইন,

ময়মনসিংহের তারাকান্দায় কলেজ রোডের একটি মিল থেকে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ২৫টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগষ্ট ) রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে রাইসমিলের গোডাউন থেকে এই সরকারি চাল উদ্ধার করা হয়।

তারাকান্দা বাজারের কলেজ রোড এলাকায় পাশাপাশি অবস্থিত মেসার্স ফাহিম অটো রাইসমিল এবং সামিয়া অটোরাইস মিলের মধ্যে একটি মিলের গোদাম থেকে এই চাল জব্দ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

এই বিষয়ে স্থানীয়দের জানা গেছে, তারাকান্দা বাজারের ধান ব্যবসায়ী মোকামিয়াকান্দা গ্রামের হক মিয়া এই গোদামটি ভাড়া নিয়ে ব্যবসাকার্য পরিচালনা করে আসছেন। তিনি সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরে চাল বিক্রির ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযান পরিচালনার সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে,পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা থেকে ৩ টি অটোভর্তি করে সরকারী চাল তারাকান্দা অভিমুখে আসছে। সেই অটোগুলোর সূত্র ধরে আমরা এই গোডাউনের সন্ধান পাই।এমনকি সেখানে একটি হ্যান্ড-ট্রলী ভর্তি সরকারী চাল এবং একটি ট্রাকে সরকারী চাল পাওয়া যায়।যেখানে সরকারী চাল মজুদের পর ২৫ কেজির জোড়া কবুতর মার্কা এবং লাঙল মার্কার ব্র্যান্ডিং করা হচ্ছিল।যা পরে অন্য উপজেলায় পাচার করা হত।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন বলেন-সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে বন্ধ রাইসমিলের ঐ গোডাউন থেকে ২৬ টন সরকারী চাল উদ্ধার করা হয়েছে। এ সময় হাজারেরও অধিক ৩০ কেজির সরকারী ব্র্যান্ডিং করা পাটের বস্তা উদ্ধার করা হয়েছে। যা উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়েছে।সরকারী চাল কিভাবে এখানে এসেছে,কারা এনেছে,কোথা থেকেই এত বিপুল পরিমাণ চাল এখানে এলো সে বিষয়ে অনুসন্ধান চলছে। দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, এই ঘটনায় একটি ট্রাক, একটি হ্যান্ড-ট্রলী ও ৩ টি অটোরিক্সাসহ ০১ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost