Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

গাজীপুর মহানগরের ২২নং ওয়ার্ডে অবস্থিত জাঙ্গালিয়া পাড়া ও খাষপাড়ায় ঢাকা বন বিভাগের অভিযান চলে।

প্রকাশক আলী হোসেন

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে যৌথঅভিযান, ৩ কোটি টাকার বনভূমি পুনরুদ্ধার,দখলদারদের আহাজারি!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা।অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের যৌথ বাহিনী অংশ নেয়। এতে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ ও ৩০৩-এর প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

এ সময় ৪৮ জন দখলদারের নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় মোট ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে দেখা যায়, অনেক নিরীহ অসহায় ভূমিহীন মানুষের ঘর ভাঙ্গা পরে এবং অনেকে কান্নায় ভেঙে পড়ে। আবার অনেকে বলছে তাদের গলার চেন  কানের দুল এবং সমিতি থেকে ব্যাংক লোন নিয়ে এই ঘরবাড়ি নির্মাণ করা হয়েছিল আর এই নির্মাণ করতে সহযোগিতা করেছিল এলাকার কিছু দালাল চক্র।আর এত কষ্টের টাকা চোখের সামনেই দেখতে হচ্ছে ‘বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost