Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুর-১ আসন হতে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি.মোঃহেলাল উদ্দিন।

জাকারিয়া শিকদার,এডিটর,মাতৃবাংলা।

গাজীপুর সিটি কর্পোরেশনের ০১-১২ নং ওয়ার্ড কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুর নিয়ে গঠিত গাজীপুর-১ সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্তীর প্রতিযোগিতা তৃীব্র হয়ে উঠেছে। এই দৌড়ে ব্যাপক জনপ্রিয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় উপস্থিতির কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কালিয়াকৈর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি,জিএস,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি জনাব মুহাম্মদ হেলাল উদ্দিন।

সোমবার সকালে তার নিজ বাড়িতে মতৃবাংলার সাথে সাক্ষাৎকারে তিনি জানান, গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।এসময় তিনি বলেন,ত্যাগী,একনিষ্ঠ,দখলদারিত্বের রাজনীতি মুক্ত,যারা দখলদারিত্বের রাজনীতি করে নি,যারা ১৯ দফার আলোকে ৩১দফা বাস্তবায়ন করতে চায়,আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমার থেকে ত্যাগ এবং আমার থেকে কারো যদি জনপ্রিয়তা বেশি থাকে তাহলে তাকে মনোনয়ন দিলে আমার কোন আপত্তি থাকবে না। আমি চাই দল যাচাই-বাছাই করে যদি মনে করে যে,এর জনপ্রিয়তা সর্বাদিকে রয়েছে এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়,তাহলে গাজীপুর-১ আসনটি বিপুল ভোটে জয়লাভ করে বিএনপিকে উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ।

বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের জন্য কি কাজ করবেন তিনি?সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ভিপি হেলাল উদ্দিন বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার প্রথম কাজই হলো চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,সন্ত্রাসীদের খুজে বের করা,মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।এসময় তিনি আরও বলেন,গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই।জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যেতে চাই।

বিএনপি প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,,,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করোছেন। এই কর্মসূচিকে তৃণমূলের মানুষের কাছে নিয়ে যাচ্ছি ।দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্দেশে ৩১ দফা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছি। ৩১ দফার মধ্যেই আগামী দিনের বাংলাদেশ গঠনে সবকিছু উল্লেখ রয়েছে। আমরা জনগণের দারপ্রান্তে ৩১দফা পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন‘গত ১৭ বছর ধরে জনগণ একদলীয় শাসনের জিম্মি ছিল। ফ্যাসিবাদী শাসনে মানুষের বাকস্বাধীনতা,গণমাধ্যমের স্বাধীনতা, ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গণজাগরণ সেই অধিকার পুনরুদ্ধারের পথ দেখিয়েছে। এখন সময় এসেছে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। যেখানে জনগণের ইচ্ছায় গঠিত হবে একটি স্বাধীন নির্বাচনী সরকার।গাজীপুর-১ আসন হতে দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো।

গণতন্ত্র,জাতীয়তাবাদ,ধর্মীয় মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় তিনি বিএনপির আদর্শে দৃঢ়প্রতিজ্ঞ।তিনি দলের কর্মীদের পাশে থেকেছেন সবসময়, দুঃসময়ে আশ্রয়, সুসময়ে প্রেরণা হয়ে। নির্লোভ ও নির্ভীক কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত বৃহত্তর গাজীপুরে।ভবিষ্যতের ভাবনা ও দিকনির্দেশক নেতৃত্বে তিনি একজন দুরদর্শী চিন্তাবিদ, যিনি এলাকার উন্নয়নকে পরিকল্পিত পথে এগিয়ে নিতে প্রস্তুত। সাধারণ মানুষের সাথে সহজ সংযোগ, দুঃখ-কষ্ট বুঝেন হৃদয় দিয়ে, তাঁর দরজা সবসময় খোলা থাকে সবার জন্য।

গাজীপুর -১ আসনে দরকার এমন একজন সংসদ সদস্য, যিনি প্রতিশ্রুতি নয়, প্রমাণ রেখেছেন কাজে–আর তিনি হলেন বিএনপির গর্ব, জনননেতা বিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিএনপি’র হাতকে শক্তিশালী করতে উন্নয়ন ও গণতন্ত্রকে অব্যাহত রাখতে বিপি হেলাল উদ্দিন এর বিকল্প নেই বলছেন গাজীপুরের বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost