Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

মানবতার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করল মানবিক হা-মীম যুব সংগঠন।

গাজীপুর থেকে রাজু আহাম্মেদঃ

মানবতার কল্যাণে সব সময় সবার কাজ করা হয়ে ওঠে না। প্রকৃত অর্থে জীবন জীবিকার তাগিদে মানুষ সর্বদাই ব্যস্ত। যান্ত্রিক এই শহরে যে যার কাজ নিয়ে দিন পার করে। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা স্বল্প সময়ের মধ্যে ভালো কিছু করে দেখানোর ক্ষেত্রে আশাবাদী। তাদের মধ্যে মানবিক হা-মীম যুব সংগঠন পরিবার অন্যতম। সময় স্বল্পতার কারণে আমরা যারা মানবিক কাজ করতে না পারার অজুহাত খুঁজি সেখানে উক্ত সংগঠন পাঁচ জেলায় দশটি স্থানে এক দিনে একযোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করন ক্যাম্পেইনের আয়োজন করে। এই সংগঠনের সদস্যগণ পর্যায়ক্রমে আজকের এই কর্মসূচি পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাগেরহাট জেলা শাখা, খুলনা জেলা শাখা, পিরোজপুর জেলা শাখা, বরিশাল জেলা শাখা, গাজীপুর জেলা শাখা এবং গাজীপুর এর কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে মোট 10 টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করন ক্যাম্পেইনের আয়োজন করে মানবিক হা-মীম যুব সংগঠন এর মানব কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবীরা। আজকের এই কার্যক্রমের প্রশংসা করে উক্ত সংগঠনকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়োজনে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সবুজ মোল্লা জিকু সাহেবকে। আজকের প্রোগ্রাম সম্পর্কে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ জিকু মোল্লা সাহেব আজকের এই কার্যক্রমে যে সকল জেলা থেকে ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন মানবিক কার্যক্রম যেন কখনো বন্ধ না হয়ে যায় সে দিক থেকে সতর্ক দৃষ্টি রাখবে মানবিক হা-মীম যুব সংগঠন। মানবতার এই কার্যক্রম সবসময় চলমান থাকবে বলে তিনি আশা ব্যক্ত করে আজকের এই কার্যক্রম সমূহের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost