Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

রংপুরে সাংবাদিক লিয়াকত আলীকে হেনস্তা, অভিযুক্ত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী!

নিজস্ব প্রতিনিধিঃ

রংপুর নগরের কাচারিবাজার থেকে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে তুলে নিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লিয়াকত আলী একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক। তাঁর অভিযোগ, নগরের জাহাজ কোম্পানি এলাকার এনায়েত আলী রকির নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁকে কাচারিবাজার থেকে তুলে নিয়ে সিটি করপোরেশনে নিয়ে যায়। এসময় তাঁকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়।

লিয়াকত আলী জানান, ১৭ সেপ্টেম্বর তিনি দৈনিক সংবাদের জন্য ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এর জের ধরেই তাঁকে টার্গেট করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত এনায়েত আলী রকি দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের রাজবন্দী সৈনিক। তবে সাংবাদিককে হেনস্তার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “তাঁকে কেবল আপসে আনা হয়েছিল, অসম্মান করা হয়নি।”

অন্যদিকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা অভিযোগ নাকচ করে বলেন, “রিপোর্টের কারণে সাংবাদিককে মাফ চাইতে আনা হয়েছে—এটা ভিত্তিহীন।” প্রশাসক শহিদুল ইসলামও মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার প্রতিবাদে রংপুরের কর্মরত সাংবাদিকরা সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং সিইও উম্মে ফাতিমার অপসারণ দাবি জানান।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনায় একজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অন্যদেরও চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost