Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

“গাজীপুরে গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত দুই তরুণের চিকিৎসা বন্ধের পথে প্রায়”

নিজস্ব প্রতিনিধিঃ আলমগীর হোসাইন,

গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে আহত হয়ে জীবনসংগ্রামে লড়াই করে যাচ্ছেন দুই তরুণ— রফিকুল ইসলাম রায়হান ও অষ্টম শ্রেণির ছাত্র মো. বাপ্পি। দীর্ঘ চিকিৎসার পরও তারা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। পরিবারগুলো সর্বস্বান্ত হয়ে পড়েছে, চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার পথে।

কেওয়া পশ্চিম খণ্ডের বাসিন্দা রফিকুল ইসলাম রায়হান (২৯) ২০১৫ সালে এইচএসসি পাস করেন। গত ৫ আগস্ট ২০২৪, মাওনা চৌরাস্তা অবদার মোড়ে আন্দোলনরত অবস্থায় বিজিবির গুলিতে তার বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করতে গিয়ে তিনি ও তার পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। তবুও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
রায়হান আক্ষেপ করে বলেন,“আহতের পর থেকে চিকিৎসা চালাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছি। এখন টাকার অভাবে চিকিৎসাও প্রায় বন্ধ হয়ে গেছে। উন্নত চিকিৎসা না পেলে হয়তো আর স্বাভাবিকভাবে হাঁটতে পারব না।

একই এলাকার চন্নাপাড়ার কিশোর মো. বাপ্পি (১৬) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ৩ আগস্ট ২০২৪, বকুলতলা হাইওয়ে থানার সামনে ছাত্র আন্দোলনে যোগ দিলে গুলিবিদ্ধ হয়ে তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাভাবিক জীবনে ফেরা অনিশ্চিত।
অশ্রুসিক্ত কণ্ঠে বাপ্পির বাবা মোঃ মোজাম্মেল বলেন,
“বাপ্পি আমার একমাত্র ছেলে। ওর চিকিৎসার জন্য আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে ধার-দেনা করে চলছি। কিন্তু খরচ এত বেশি যে আর পেরে উঠছি না। সরকারের সহযোগিতা ছাড়া ওর জীবন বাঁচানো সম্ভব নয়।

আহত রায়হান ও বাপ্পি ইতোমধ্যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আর্থিক সহযোগিতা ও উন্নত চিকিৎসার জন্য আবেদন জানিয়েছেন। তারা আশা করছেন, সরকারের মানবিক সহযোগিতা পেলে আবারো সুস্থ হয়ে নতুন করে বেঁচে থাকার সুযোগ পাবেন।

স্থানীয়রা মনে করছেন, দেশের জন্য আন্দোলনে আহত এই তরুণদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost