নিজেস্ব প্রতিবেদকঃ আলমগীর হোসাইন,
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা কৃতিত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি জামি’আতুল উলূমিয়া ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের চার ছাত্র সুনামের সাথে বিজয়ী হয়েছেন।
প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ছয় থেকে সাত শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা থেকে মোট ১৩ জন শিক্ষার্থী অংশ নিলে তাঁদের মধ্যে চারজন বিজয়ীর মঞ্চে আসীন হন।
শিক্ষক মণ্ডলীরা এই সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে আল-কুরআন হিফজে সাফল্য অর্জন করছে। জাতীয় পর্যায়ে এই সম্মান আমাদের জন্য অত্যন্ত গৌরবের।”
তাঁরা আরও জানান, দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা ইতিমধ্যেই সুনামের অগ্রধারায় স্বর্ণপদকপ্রাপ্ত হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কুরআন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বিজয়ের সাফল্য অর্জন করছে।
এই বিজয় শুধু প্রতিষ্ঠান নয়, বরং গাজীপুরবাসীর জন্যও এক গর্বের অর্জন বলে মনে করছেন স্থানীয়রা।