Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

উওরায় মেজর-ব্রিগেডিয়ার পরিচয়ে চাঁদাবাজি,সেনাবাহিনীর হাতে আটক।

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরায় মেজর ও ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে বাজারে চাঁদাবাজির অভিযোগে লুৎফর রহমান নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। উত্তরার সুইচগেটের বিসমিল্লাহ্ কাঁচাবাজার থেকে বুধবার (১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।

গ্রেপ্তার হওয়া ওই চাঁদাবাজ উত্তরার কামাড়পাড়া এলাকায় বসবাস করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাঁদাবাজি করছিল বলে জানা গেছে।

পরবর্তীতে বুধবার মধ্যরাতে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, সুইচগেটের বিসমিল্লাহ্ কাঁচাবাজার থেকে চাঁদাবাজির অভিযোগে ভূয়া ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে এবং ভুয়া পরিচয় দিয়ে বাজারে চাপ প্রয়োগ করেন। এ ছাড়া সে স্থানীয়দের কাছ থেকে তাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে অর্থ সংগ্রহ করতেন। লুৎফর ভূয়া পরিচয় ব্যবহার করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে অর্থ আদায় করতো।

উওরা বিসমিল্লাহ কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, লুৎফর রহমান নামের এই ব্যক্তিকে সবাই মেজর পরিচয় জানে। আবার অনেক তাকে চিনে ব্রিগ্রেডিয়ার হিসেবে।দীর্ঘদিন ধরে এই কাঁচাবাজারে ব্রিগ্রেডিয়ার পরিচয়ে টাকা উঠান লুৎফর রহমান।ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ভুয়া ব্রিগেডিয়ার পরিচয় ব্যবহার করে লুৎফর রহমান খান শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন না, বরং নিয়মিত চাঁদাবাজি করে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন।

সেনাবাহিনী আরও জানায়, লুৎফর দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রবাস জীবনে মেকানিক হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। ওই প্রাইভেট কোম্পানিতে চুক্তি ভিত্তিকভাবে কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে রিপেয়ার এবং মেইনটেনেন্সের কাজ করতেন। সেই কাজের সুবাদে তাকে কুয়েত সশস্ত্র বাহিনী হতে পরিচয়পত্র প্রদান করা হয়। যা তিনি বর্তমানে এলাকাবাসীর নিকট উপস্থাপন করে ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া ওই ভূয়া সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost