Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

গাজীপুরের ধীরাশ্রমে ডাকাতি,,মূল হোতা মনির গ্রেপ্তার।।

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরে ডাকাতির ঘটনায় ছায়া তদন্ত করে ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে ডাকাত দলের সর্দার ম গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম মনির।

শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।তিনি জানান, শুক্রবার (৩ অক্টোরব) দিনগত রাত দেড়টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নাম্বার রোড এলাকায় সিআইডির মেট্রো টিম এলআইসির সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিআইডির গাজীপুর জেলা টিম।

অভিযানে মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত ০২ অক্টোবর(বুধবার)গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই রাতে ধীরাশ্রমস্থ মো. আব্দুল সোবহান ও তার পরিবারের বসত বাড়িতে প্রবেশ করে ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড, ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত, পা এবং চোখ-মুখ বেঁধে রাখে এবং প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়।এ সময় তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২,৭৬,৫৭৫/- (বাইশ লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তর) টাকা মূল্যের মালামাল লুট করে এবং পরিবারের কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাত করে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা একটি মামলা করা হয়। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে সিআইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost