Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজ থেকে তিন রাউন্ড গুলি, অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।ডিবি পুলিশ জানায়, আন্তঃদেশীয় অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভারত থেকে সীমান্তপথে অস্ত্র দেশে ঢুকছে। তারাই এই চক্রের সদস্য।

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও মোজাম্মেল হাসান রোমান (২২)। তারা অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

পুলিশ আরও জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা শ্রীপুরের ভবানীপুর বাজারে সুমনের গ্যারেজের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনজনের তথ্য উপর ভিত্তি করে গাজীপুরের শ্রীপুর কাওরাইদ এলাকা থেকে  গুলি, অন্ত্রসহ আরও বাকি ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost