Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

শ্রীপুরে জামায়াতে ইসলামী’র মানববন্ধন।

নিজস্ব প্রতিনিধি:শাকিল শেখ,

জাতীয় সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণ ও পিআর পদ্ধতি চালুর দাবিতে কর্মসূচি কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির অংশ হিসেবে “জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণ” ও “পিআর (Proportional Representation) পদ্ধতি” চালুর দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন,“আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন,“গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এ ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খান, পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost