Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

শ্রীপুরে সাংবাদিকের মোবাইল ছুড়ে ফেলা: এসআই আলমগীরের অপেশাদার আচরণে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজস্ব প্রতিনিধি,শাকিল শেখঃ

গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল ফোন ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে থানা চত্বরে, যেখানে যমুনা টেলিভিশনের সাংবাদিক হোছাইন আলী বাবু পুলিশের ঘুষ কান্ডে ভুক্তবোগীর বক্তব্য নেওয়ার পর এসআই আলমগীরের কাছে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের মোবাইল ফোনটি হাত থেকে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়।

এ সময় অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। এবং প্রত্যক্ষ করেন এই অপেশাদার আচরণ।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক ও সাধারণ মানুষ। অনেকেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকেও একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সাংবাদিক সমাজ মনে করছে, এমন আচরণ শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং পুলিশের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলে।

উল্লেখ্য,এর আগেও এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও দৃষ্টিকটু আচরণের অভিযোগ রয়েছে।
এ ঘটনার আদা ঘন্টা পর অভিযুক্ত এস আই আলমগীর হোসেন কে শ্রীপুর মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost