Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

হবিগঞ্জের বাহুবলে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়ি গ্রেপ্তার।

জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রশিদপুর চা-বাগান এলাকার
রমেশ সবর (৩৬), রামচরণ দাস (৫৩), সুভাশ ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৩), আকাশ শাওতাল (২১), তাপস কুর্মী (২৮)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত ১১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রশিদপুর চা বাগানের কালী মন্দির সংলগ্ন রশিদপুর বাজার থেকে শাহানগর গ্রামের রাস্তার পাশে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১,০৮৫ টাকা জব্দ করে পুলিশ।

স্হানীয় সূত্রে জানা যায়, রমেশ সবর নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা নামলেই ওই এলাকায় জুয়ার আসর বসে। গভীর রাতে তারা বাড়ি ঘরে চুরি-ডাকাতিতে লিপ্ত হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost